পোস্টগুলি

জুলাই, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আব্বা এবং দাদা

ছবি
 মরহুম আব্বা এবং মরহুম দাদাকে আল্লাহপাক জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন,আমিন! আব্বা মরহুম আমিনুল ইসলাম লিচু,তিনানী ভেলুয়া,শ্রীবরদী,শেরপুর। তিনি  বিএডিসি (সেচ) জামালপুর শাখার এর একজন কর্মচারী ছিলেন।সদালাপী,মৃদূভাষী,বাগ্মী হিসেবে বি এ ডি সি ইমপ্লয়ীজ ইউনিয়নের তৎকালীন ২৬০০০ কর্মচারীদের মধ্যে সুপরিচিত ব্যাক্তিত্ব ছিলেন।  গ্রামেও  সমাজকর্মী হিসেবে তাঁর সুখ্যাতি ছিল। বৃটিশ আমলের আঃ হক মাস্টার যিনি কলকাতা রিপন কলেজ থেকে আন্ডার গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং এলাকার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। আঃ হক মাস্টার আব্বার দাদা ছিলেন। শাহজাহান মিয়া ছিলেন পাকিস্তানামলের টেক্সটাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তিনি সম্পর্কে আব্বার চাচা এবং অত্যান্ত ঘনিষ্ট বন্ধু ছিলেন।সেই হিসেবে আমাদের  দাদা।  শাহজাহান দাদা টঙ্গী অলিম্পিয়া টেক্সটাইল মিলের ম্যানেজার ছিলেন।পরবরতীতে তিনি  সিনহা টেক্সটাইল মিল সহ  আরও কয়েকটি প্রাইভেট টেক্সটাইল মিলসের জেনারেল ম্যানেজার হিসেবে অবসরে আসেন। আমি শাহজাহান দাদার অধীন তিন বৎসর চাকুরী করেছি। অত্যান্ত অমায়িক মানুষ ছিলেন। আল্লাহপাক তাঁদেরকে বেহেশ...