শাহিন মিয়া,বিএসপি,প্রতিষ্ঠাতা(Dohps
শাহিন মিয়া, বিএসপি প্রতিষ্ঠাতা, DOHPS জন্ম ০১/০৬/১৯৮৩ সালে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গরজরিপা ইউনিয়নের ঘোরজান গ্রামে। বাবার নাম নুরুজ্জামান, মাতার নাম মরহুমা সাজেদা বেগম। তিনি ১৯৯৯ সালে এসএসসি পাশ করার পর ২০০১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেনাবাহিনীতে কর্মরত থাকাবস্তায় বিএ সম্পূর্ণ করেন। সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় ব্যাক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদেরকে শিক্ষো উপকরন ও সীমিত অর্থ সহযোগিতা প্রদানের মহৎ কাজ শুরু করলে এক পর্যায়ে পত্রিকায় তাকে নিয়ে লেখালেখি হয়। পত্রিকার এই লেখাটুকু চোখে পরে শাহিন সাহেবের সেনাকর্মকর্তার চোখে। তিনি এই কাজের ভূয়সী প্রশংসা করেন। পরবর্তীতে তাকে রাষ্ট্রীয় ভাবে "বিশিষ্ট সেবা পদক" ও "জাতীয় শুদ্ধাচার পুরস্কার" প্রদান করেন। ২০০৮ সালে ব্যাক্তিগত উদ্দ্যেগে শিক্ষা সেবার কাজ শুরু করলেও তৎকালীন শেরপুরের জেলা প্রশাসক নাসিরুজ্জামান সাহেবের পরামর্শে ২০১১ সালে শাহিন সাহেব তার কার্যক্রমকে নিবন্ধনের আওতায় নিয়ে আসেন এবং প্রতিষ্ঠা করেন "দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস)" । তিনি ছুটির ফাঁকে ফাঁকে শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে গ...