শাহিন মিয়া,বিএসপি,প্রতিষ্ঠাতা(Dohps

 শাহিন মিয়া, বিএসপি

প্রতিষ্ঠাতা, DOHPS


জন্ম ০১/০৬/১৯৮৩ সালে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গরজরিপা ইউনিয়নের ঘোরজান গ্রামে। বাবার নাম নুরুজ্জামান, মাতার নাম মরহুমা সাজেদা বেগম। তিনি ১৯৯৯ সালে এসএসসি পাশ করার পর ২০০১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেনাবাহিনীতে কর্মরত থাকাবস্তায় বিএ সম্পূর্ণ করেন। সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় ব্যাক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদেরকে শিক্ষো উপকরন ও সীমিত অর্থ সহযোগিতা প্রদানের মহৎ কাজ শুরু করলে এক পর্যায়ে পত্রিকায় তাকে নিয়ে লেখালেখি হয়। পত্রিকার এই লেখাটুকু চোখে পরে শাহিন সাহেবের সেনাকর্মকর্তার চোখে। তিনি এই কাজের ভূয়সী প্রশংসা করেন। পরবর্তীতে তাকে রাষ্ট্রীয় ভাবে "বিশিষ্ট সেবা পদক" ও "জাতীয় শুদ্ধাচার পুরস্কার" প্রদান করেন। ২০০৮ সালে ব্যাক্তিগত উদ্দ্যেগে শিক্ষা সেবার কাজ শুরু করলেও তৎকালীন শেরপুরের জেলা প্রশাসক নাসিরুজ্জামান সাহেবের পরামর্শে ২০১১ সালে শাহিন সাহেব তার কার্যক্রমকে নিবন্ধনের আওতায় নিয়ে আসেন এবং প্রতিষ্ঠা করেন "দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (ডপস)" । তিনি ছুটির ফাঁকে ফাঁকে শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে গিয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের খুঁজে খুঁজে তাদের নিবন্ধিত করে প্রতিমাসে তাদেরকে শিক্ষো উপকরন প্রদান করেন।ফর্মফিলাপ, বইক্রয় সংক্রান্ত ব্যাপারেও সহায়তা দিয়ে থাকেন। ডপসের বর্তমান শিক্ষার্থী সংখ্যা চার শতাধিক। তারা বাংলাদেশের খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে পড়ছে।

তার এই বিশাল কর্মযজ্ঞে সহায়তা করছেন সমাজের উচু তলার কিছু হৃদয়বান মানুষ যারা শাহিনের মাধ্যমে তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ বিশেষ পালন করে যাচ্ছেন।

আমরাও দোয়া করি শাহিনের DOHPS বেঁচে থাক, শাহিন নিজেও বেঁচে থাক। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মানুষের আজ বড্ড অভাব। আমরা তার পরিবার এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়,শেরপুর

মুক্তিযোদ্ধা নওয়াব আলী