খালিদুর রহমানের কবিতা
০১ জীবনের প্রতি পদে এক একটি কবিতার স্তবকের দেখা মেলে, ভুল কথা,ভুল কাজ,ভুল চিন্তা আর ভুল মানুষের কাছে শেখা এক একটি অভিজ্ঞতা নবজাতকের মত বিস্ময়াভিভূত করে..... নির্বোধ বালকের মত বারংবার হোচট খেয়ে ছাল ছিড়ে যায় হাঁটুর, তবুও জাগ্রত হয়না বোধ, আর কতবার! আর কত বার ভুল করলে মানুষ হব! নাকি অযোগ্যের দায়ভার বয়েই হবে প্রস্থান? আমার মৃত্যুর পরে সব চলবে আগের মতই, অথচ কি এক মরিচিকার পেছনে ধাবমান শ্বাশ্বত কাল! পায়ের তলায় মাটি ছিলোনা যখন, সেদিনের জল ভরা চোখেও ছিল প্রশান্তির ছায়া! আকাঙ্খার নিবৃতি হবেনা জেনেও কৃষ্ণগহ্বরের দিকে ছুটে চলা! কেন? কিসের আশায়?.... একটি ভুলের তরে আদি পিতামাতার আগমন পাপ পঙ্কিল এ ধরায়, সর্বত্র তার জাল, সারাক্ষণ গ্রেফতার আতঙ্ক! বাহিরে ইবলীশ! ভেতরে নফস! আশ্রয় শুধু মালিকের কাছে! কিন্তু এই মূর্খের ডাক তাঁর কাছে কতটা গ্রহন যোগ্যতা রাখে? আমি মানুষ হতে ছুটে যেতে চাই তাঁর কাছে,যে দেবে আমারে শান্তনা স্রষ্টার সাথে যার অগাধ প্রেম আমি তাঁরে খুঁজি লোকালয়ে! সে কি গুহামানবের মত লোকচক্ষুর অন্তরালে? নাকি পাপচোখে তাঁরে চেনা দায়? ২৯/০৬/২০২৫ ০২ আজ বহুদিন বহ...