আমি মুক্তিযোদ্ধা নওয়াব আলী বলছি।। খালিদুর রহমান ০১৯৯৫২৯১৯৭৯ khalidurr82@gmail.com আমি নওয়াব আলী।বাড়ী বৃহত্তর ময়মনসিংহ জেলার, জামালপুর মহকুমার,শেরপুরের নিকটবর্তী,শ্রীবরদীর,ভেলুয়া গ্রামে।ভেলুয়া এম কে আলিম মাদ্রাসার ঠিক পশ্চিমেই আমার বাড়ী। বয়স ২২ বৎসর। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। দেহের বর্ণ কালো।বুকের ছাতি ছাপ্পান্ন।ওজন ৮০ কেজি।দৈহিক পরিচয়টা কেন দিলাম তাহলে শুনুন। হাডুডু,কাবাডি,ফুটবল,ভলিবল খুব ভাল খেলি।খুব সহজেই দূ/ তিন জনকে যখন তখন ধরাশায়ী করতে পারি।এক কথায় আমাকে সুপুরুষ বলা যেতেই পারে। খেলাধুলা আমার নেশা।প্রতিদিন ডাক আসে বিভিন্ন জায়গায় খেলতে যাওয়ার জন্যে। সংসারে কাজের চাপ। বাবা খুবই কড়া।তাই প্রতিদিন প্রয়োজন সাপেক্ষে রাতের বেলায়ও কাজ করি বাবার হাত থেকে বাঁচার জন্য। ১৯৬৪ সাল। লেখাপড়া করার সময় পাইনা। চারবার এস এস সি পরীক্ষা দিয়েও পাশ করতে পারিনি। সর্বশেষ ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয়,শ্রীবরদী,শেরপুর থেকে পঞ্চম বারের মত মেট্রিকুলেশন পরীক্ষা দিই। পরীক্ষার শেষের দিন সিদ্ধান্ত নিলাম আর বাড়ী ফিরে যাবোনা।পঞ্চম বারের মত মেট্রিক ফেল করলে মানসম্নান আর থাকবেনা। খবর পেলাম পাকিস্তান...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন