হৃদয় বিদারক ঘটনা
প্রত্যক্ষদর্ষী একজন বোনের স্বাক্ষ্য.......
০৯/০৫/২০২৪
সকালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হল। খরমপুর আইডিয়াল স্কুলের মোরে চায়ের দোকানের পাশে এক পাগলী মহিলা বাচ্চা প্রসব করে।
সত্যিকার অর্থেই পাগল মহিলা। কিন্তু এই পাগল,দুর্গন্ধযুক্ত পোষাক পরিহিত মহিলাকে কোন এক বা একাধিক লম্পট,চরিত্রহীন পুরুষ প্রেগনেন্ট করে দিয়েছিল সে খবর আল্লাহই জানেন।
বাচ্চা প্রসব করার পর পাগলী নিজেই নাড়ী টেনে ছিড়ে ফেলেছে। রাস্তার কুকুরেরা বাচ্চাটাকে কামড়ে নিয়ে যেতে চাইলে চাদোকানী এগিয়ে গিয়ে বাচ্চাটাকে নিয়ে নেয়।
মর্নিংওয়াকে ব্যাস্ত মাবোনেরা এগিয়ে এসে পাগলীকে সাহায্য করছিল।কিন্তু পাগলী হিংস্র হয়ে ওঠেছিল।জোর করে ধরে কোনরকমে কয়েকজনে মিলে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসে।তখনও এই পাগলী মায়ের ফুল ভেতরে যায়নি।
হায়রে পুরুষ! কি রুচিবোধ!এই শিশু বাচ্চাটাতো কোন দোষ করেনি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন